1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
ভোট দিলেন বিএনপির প্রার্থী নওশাদ, জয়ের বিষয়ে আশাবাদী - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

ভোট দিলেন বিএনপির প্রার্থী নওশাদ, জয়ের বিষয়ে আশাবাদী

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১০ সময় দর্শন

 

মোছাঃ আছমা আক্তার আখি, পঞ্চগড় প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পর্ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই তিনি তার নির্ধারিত কেন্দ্র জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বেগম ফখরুন্নেসা ফাজিল মাদরাসা কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন। এ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির ভোট দিতে এলে কেন্দ্রে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের মাঝে বাড়তি উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ভোট প্রদান শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন,আমি বিশ্বাস করি সারা বাংলাদেয়ে যে রকম জাতীয়তাবাদী দল বিএনপি সংখ্যাগরিষ্টটা লাভ করবে,নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা লাভ করবে৷ সেই একই ভাবে পঞ্চগড়ে এর ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ।

পঞ্চগড়-১ আসনে (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) এবারের নির্বাচনে ব্যারিস্টার নওশাদ জমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host