1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
ভৈরবে মেঘনা নদীর পাড় থেকে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার - স্বপ্ন প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

ভৈরবে মেঘনা নদীর পাড় থেকে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ সময় দর্শন

শেয়ার করুন

জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলার ভৈরবের মেঘনা নদীর পাড় থেকে রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত অবস্থায় আজমত আলী (৪৬) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল ২০শে ডিসেম্বর, শনিবার সকালে ভৈরব বাজার গৌরীপুর নৌকাঘাট এলাকায় তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহত আজমত আলী নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মজুবন গ্রামের ইসরাফিল মিয়ারের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে ভৈরব বাজার সংলগ্ন গৌরীপুর নৌকাঘাট থেকে মেঘনা নদীর পাড়ে রক্তাক্ত ক্ষতবিক্ষত একজনের মরদেহ দেখতে পান লোকজন। ভৈরব নৌপুলিশ থানাকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভৈরব নৌপুলিশ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুজ্জামান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ভৈরব বাজার মেঘনা নদীর পাড়ে ইটের তৈরি পাটাতনের ওপর থেকে রক্তাক্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায় আঘাতে চিহ্ন রয়েছে। তার পকেটে থাকা একটি মদের লাইন্সেসের তথ্যের ভিত্তিতে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host