1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
ভাঙ্গুড়া প্রেসক্লাব সংস্কারে অনুদান দিলেন ইউএনও এবং পৌর প্রশাসক - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

ভাঙ্গুড়া প্রেসক্লাব সংস্কারে অনুদান দিলেন ইউএনও এবং পৌর প্রশাসক

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৮৪ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার এবং  ভাঙ্গুড়া পৌরসভার প্রশাসক এবং সহকারী কমিশনার(ভূমি) তাসমীয়া আক্তার রোজী ক্ষতিগ্রস্থ ভাঙ্গুড়া প্রেসক্লাব সংস্কারের জন্য এক লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন। এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম,পৌরসভার হিসাব রক্ষক নাজমুল হুদা উপস্থিত ছিলেন।

গত সোমবার প্রেসক্লাবের পক্ষে এই অনুদান গ্রহন করেন সভাপতি মো.মাহবুব উল আলম ও সাধারণ সম্পাদক মো.মনিরুজ্জামান ফারক।  অন্যান্যের মধ্যে সি.সহসভাপতি মো.বদরুল আলম বিদ্যুত,সহসভাপতি মো.নুরুজ্জামান সবুজ,যুগ্ম সম্পাদক আব্দুর রহিম ও মাসুদ রানা,সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ,তথ্য ও যোগাযোগ সম্পাদক সফিক ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ৫ আগস্ট জনৈক সংবাদকর্মীর বিতর্কিত একটা পোস্টকে কেন্দ্র করে বিক্ষুব্দ বৈষম্যবিরোধী জনতা প্রেসক্লাব ভাংচুর করে। এতে আনুমানিক সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়। এ ব্যাপারে প্রেসক্লাবের আবেদনের প্রেক্ষিতে ইউএনও নাজমুন নাহার ৫০হাজার এবং পৌরসভার প্রশাসক তাসমীয়া আক্তার রোজী ৫০হাজার টাকা অনুদান প্রদান করেন।

 

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host