1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
ভাঙ্গুড়ায় তীব্র শীতে এক কৃষকের মৃত্যু - স্বপ্ন প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় তীব্র শীতে এক কৃষকের মৃত্যু

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ২৫৮ সময় দর্শন

ভাঙ্গুড়া সংবাদদাতা:
পাবনার ভাঙ্গুড়ায় প্রচন্ড শীতে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার নাম আহাম্মদ আলী ওরফে আহাম (৬৫)। শুক্রবার (৩০ ডিসেম্বর) উপজেলার ঝি:কলকতি গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনার সময় তিনি মাঠে কাজ করছিলেন।
ঝি:কলকতি গ্রামের বাসিন্দা প্রভাষক শাহজাহান আলী জানান, গরুর ঘাস কাটতে শুক্রবার সকালে আহাম্মদ আলী মাঠে যান। তীব্র শীতে সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন। সকাল ৮টায় খবর পেয়ে আহাম্মদ আলীর ছেলে আসাদুল হক ছুটে যান বাবার কাছে। তাকে বাড়িতে নিয়ে আসার পথেই মৃত্যু হয়। আসাদুল হক বলেন, প্রচন্ড ঠান্ডায় স্ট্রোক করায় তার বাবার মৃত্যু হয়।।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host