1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
ভাঙ্গুড়ায় কর্মহীন ৪ শতাধিক অটোভ্যান চালকের মাঝে খাদ্য দিলেন মেয়র রাসেল - স্বপ্ন প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় কর্মহীন ৪ শতাধিক অটোভ্যান চালকের মাঝে খাদ্য দিলেন মেয়র রাসেল

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৪৩৯ সময় দর্শন

দেশে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৪২৩ জন অটোভ্যান চালকের মাঝে খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) বিকালে ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে এ খাদ্য বিতরণ করেন পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল।

স্বাস্থ্য বিধি মেনে ভাঙ্গুড়া ঐতিহ্যবাহী বড়াল ব্রীজ ফুটবল খেলার মাঠে এ খাদ্য বিতরণ করা হয়। খাদ্য উপকরণ হিসেবে প্রত্যেকজনকে ১৭ কেজি করে চাল দেওয়া হয়।

বিতরণকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান বাকি বিল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান,সহকারী কমিশনার(ভূমি) কাওছার হাবীব, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু: ফয়সাল বিন আহসান, যুবলীগ নেতা ইবনুল হাসান শাকিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান আরিফ, পৌর সচিব উত্তম কুমার, হিসাবরক্ষণ কর্মকর্তা নাজমুল হোসেনসহ কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host