1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
ভাঙ্গুড়ায় ঈদুল ফিতর উপলক্ষে ৬৫ লাখ টাকা নগদ সহায়তা পাচ্ছেন দরিদ্ররা - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় ঈদুল ফিতর উপলক্ষে ৬৫ লাখ টাকা নগদ সহায়তা পাচ্ছেন দরিদ্ররা

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : সোমবার, ৩ মে, ২০২১
  • ৫০২ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষ্যে দরিদ্র পরিবারগুলো ৬৫ লাখ ৬ হাজার টাকার নগদ সহায়তা পাচ্ছেন। করোনাকালিন সংকটে স্বল্প আয়ের মানুষের ঈদ উদযাপনে সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় এই অর্থ প্রদান করেছে বলে জানাগেছে।

আজ সোমবার (৩ এপ্রিল) ভাঙ্গুড়া পৌরসভায় আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র গোলাম হাসনাইন রাসেল।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারী প্রকৌশলী মো: জাহাঙ্গীর হোসেন জানান, উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভিজিএফ এবং সাধারণ রিলিফ বাবদ মন্ত্রণালয এবার নগদ অর্থ সহায়তা প্রদানের জন্য বরাদ্দ পাঠিয়েছেন। এর মধ্যে ভাঙ্গুড়া পৌরসভায় ভিজিএফ বাবদ ৪৬২১টি পরিবারকে ৪৫০ টাকা হারে ২০ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা এবং রিলিফ হিসাবে ৪শ জনকে ৫০০ টাকা হারে ২ লাখ টাকা প্রদান করা হবে।

উপজেলার ভাঙ্গুড়া,অষ্টমণিষা,পারভাঙ্গুড়া,দিলপাশার,মন্ডতোষ ও খানমরিচ ইউনিয়নে ভিজিএফ বাবদ মোট ৬০৫৯ টি পরিবারকে ৪৫০ টাকা হারে ২৭ লাখ ২৬ হাজার ৫৫০ টাকা এবং সাধারণ রিলিফ হিসাবে ৩ হাজার পরিবারকে ৫শ টাকা হারে ১৫ লাখ টাকা প্রদান করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান বলেন, ঈদুল ফিতরের আগেই ভাঙ্গুড়া উপজেলার তালিকাভুক্ত সকলের নিকট মোট ৬৫ লাখ ৬ হাজার টাকার সরকারের এই নগদ অর্থ সহায়তা পৌঁছানো হবে।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host