1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের মাঝে ঢেউটিন ত্রাণ বিতরণ - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের মাঝে ঢেউটিন ত্রাণ বিতরণ

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৪৬ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়নের বৃদ্ধমরিচ গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। 

সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার।

ত্রাণসামগ্রী গ্রহণকারী পরিবারগুলো হলো—মালেহা, রবিউল করিম, নুরুল ইসলাম, আব্দুস সামাদ, আব্দুস সোবাহান, সাবিনা ইয়াসমিন ও লাইলী খাতুন।

প্রত্যেক পরিবারকে নগদ ৩ হাজার টাকা, ২ বান্ডিল করে ঢেউটিন (মোট ১৪ বান্ডিল), ১০ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ কেজি ডাল, ১ কেজি চিনি ও প্রয়োজনীয় মসলা প্রদান করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস হাসান, খানমরিচ ইউপি চেয়ারম্যান মো. মনোয়ার হোসেন খান

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host