1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
ভাঙ্গুড়ার বড়াল নদীতে মাছ ধরতে শত শত মৎস্য শিকারি - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

ভাঙ্গুড়ার বড়াল নদীতে মাছ ধরতে শত শত মৎস্য শিকারি

শেখ সাখাওয়াত হোসেন
  • আপডেটের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২১৬ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়াল নদীতে মাছ শিকারে শত শত মানুষের ঢল নামে।শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলার বড়াল নদীতে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে বাউত উৎসবে মাছ শিকার। এ দিন মাছ ধরার নানা উপকরণ নিয়ে দূর-দূরান্ত থেকে আসা নানা বয়সের কয়েক’শ মানুষ অংশ নেয়।

শৌখিন মাছ শিকারিদের এক মিলনমেলায় পরিণত হয় পুরো নদী এলাকা। এ সময় রুই, কাতলা, জাপানি, শোল, গজার, বোয়াল, মিনার কার্প, টাকি প্রভৃতি মাছ শিকার করেন তাঁরা। আবার অনেককেই খালি হাতে ফিরে যেতেও দেখা গেছে। মাছ যাই মিলুক, সবাই মিলে মাছ ধরার আনন্দটাই সবার কাছে মুখ্য বলে জানান মাছ শিকারীরা।

মাছ ধরতে আসা পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষণপুর গ্রামের আমিরুল ইসলাম বলেন, শখের বসে মাছ শিকারে প্রতিবছর দেশের বিভিন্ন জায়গায় যাই। এখানে এলে অনেক আনন্দ হয়। বড়াল নদীতে মাছ শিকারে আসলে কেউ খালি হাতে ফেরেন না। গত বছরের তুলনায় এবার মাছও বেশী পাওয়া গেছে।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host