1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপি'র মতবিনিময় সভা অনুষ্ঠিত - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২২ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার(৭সেপ্টেম্বর) উপজেলার মন্ডতোষ ও পার-ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপি এ মতবিনিময় সভার  আয়োজন করে। এদিন বিকেলে উপজেলার মন্ডতোষ ইউনিয়ন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রথম মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এরপর বোয়াইলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ভেড়ামারা বাজারে মতবিনিময় সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সদস্য সচিব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খোন্দকার।

সভায় এডভোকেট মাসুদ খোন্দকার বলেন, ‘স্বৈরাচার হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করেছে। এর ফল স্বৈরাচার হাসিনা হাড়ে হাড়ে টের পাবে। এদেশের স্বাধীনতাকামী ছাত্র-জনতা একদিন অবশ্যই খুনি হাসিনার বিচার করবে।’

এসময় উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নুর মোজাহিদ স্বপন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সাবেক সাংগঠনিক সম্পাদক সরদার জাফর ইকবাল হিরোক, সাবেক যুগ্ম আহবায়ক রেজা আহমেদ,পৌর বিএনপি’র আহবায়ক কাউন্সিলর রফিকুল ইসলাম, সদস্য সচিব সাইদুল ইসলাম বুরুজ,উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাব হোসেন খান,উপজেলা কৃষক দলের আহবায়ক আখিরুজ্জামান মাসুম, উপজেলা ছাত্রদলের আহবায়ক হুমায়ূন কবির মুন,সদস্য সচিব লিখন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host