1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
ভবিষ্যৎ অনুমান নিয়ে মন্তব্য - স্বপ্ন প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

ভবিষ্যৎ অনুমান নিয়ে মন্তব্য

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ সময় দর্শন
অপু বিশ্বাস। ছবি-সংগৃহীত

স্বপ্ন প্রতিদিন ডেস্ক »  শাহীন স্বাধীন

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস গতকাল রোববার নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। তাতে দেখা গেল, চকচকে ধূসর-বাদামি রঙের একটি স্টাইলিশ টু-পিস স্যুট পরেছেন অভিনেত্রী। তবে পোশাকের চেয়ে তার হাতে থাকা বই এবং ব্যাকগ্রাউন্ড নজরে এসেছে বেশি।

কেননা অপুর হাতে রয়েছে বিখ্যাত কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলি’। বইটি হাতে নিয়ে নানাভাবে পোজ দিয়েছেন অপু। কখনো বইয়ের পাতায় চোখ বুলিয়ে, কখনো মুখে-মাথায় ঠেকিয়ে ক্যামেরাবন্দী হয়েছেন। অপুর ছবিগুলো তোলা হয়েছে একটি লাইব্রেরিতে। তার পেছনে থরে থরে সাজানো রয়েছে অনেক বই।

পোস্টের ক্যাপশনেও বিশেষ বার্তা দিয়েছেন অপু। লিখেছেন, ‘ভবিষ্যত অনুমানের সবচেয়ে সেরা উপায় হলো ভবিষ্যতটা নিজেই তৈরি করে নেওয়া।’

নায়করাজকে হারানোর শূন্যতা আজও অনুভব করেন শাকিব

এমন আবহে অভিনেত্রীকে দেখে মুগ্ধতাও প্রকাশ করছেন তার ভক্তরা। একজন লিখেছেন, ‘খুব সুন্দর লাগছে আপু আপনাকে’; আরেকজন লিখেছেন, ‘একসময় অপুর মুভি ছাড়া চলতোই না, অপু বিশ্বাস মানেই ছোটবেলা’; আরেক অনুসারী পরামর্শ দিয়ে লিখেছেন, ‘লাইব্রেরিতে শাড়ি পরে ফটোশুট করলে একদম পারফেক্ট হতো’।

অপু সম্প্রতি নতুন সিনেমার শুটিং করেছেন। ‘শিকার’ নামের সিনেমাটি বানাচ্ছেন কামরুজ্জামান রোমান। কিছুদিন আগে নেপালে হয়েছে এর সিংহভাগ শুটিং

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host