1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
বিয়ে করছেন অঙ্কুশ - স্বপ্ন প্রতিদিন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

বিয়ে করছেন অঙ্কুশ

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৬৩১ সময় দর্শন
Ankush Hazra

সংবাদ ডেস্ক: কলকাতা বাংলার জনপ্রিয় নায়ক অঙ্কুশ হাজরা। এবার বিয়ে করতে যাচ্ছেন তিনি। সম্প্রতি দীর্ঘদিনের বান্ধবী মধুরিমাকে বিয়ে করেছেন কলকাতার আরেক জনপ্রিয় নায়ক অনির্বাণ চ্যাটার্জি। তাঁদেরকে শুভেচ্ছা জানাতে গিয়ে ২৯ নভেম্বর নিজের বিয়ের কথাটি জানালেন অঙ্কুশ।

টুইটারে অঙ্কুশ লিখেছেন, ‘তোমাকে দেখে আমি ঠিক করলাম, আমিও সেরে ফেলি। শিগগিরই যোগ দিচ্ছি তোমার দলে। তোমার রিয়াল লাইফের মালতিকে নিয়ে সারা জীবন সুখে থেকো।’

অঙ্কুশের দীর্ঘদিনের প্রেম তার বান্ধবী ঐন্দ্রিলার সঙ্গে। তাকেই বিয়ে করতে যাচ্ছেন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের একাধিক মিডিয়া। আর এটি ঘটতে যাচ্ছে দ্রুতই।

অন্যদিকে প্রেমিকার সঙ্গে সম্পর্কের বয়স দীর্ঘদিন হলেও কখনো সিনে পর্দা ভাগাভাগি করা হয়নি নায়কের। এবার সেটাও হবে। প্রথমবারের মতো অঙ্কুশ-ঐন্দ্রিলাকে একসঙ্গে দেখা যাবে রাজা চন্দ পরিচালিত ‘ম্যাজিক’ ছবিতে।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host