1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
বাড়ল ভোজ্যতেলের দাম - স্বপ্ন প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

বাড়ল ভোজ্যতেলের দাম

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৮৪ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

দেশে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৯ টাকায় বিক্রি হবে, যা আগে ছিল ১৯৫ টাকা। বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই সিদ্ধান্তের কথা জানান। বর্তমানে বোতলজাত সয়াবিন তেল ১৯৫ টাকা থেকে বেড়ে ১৯৯ টাকা। খোলা সয়াবিন তেল ১৭৫ টাকা থেকে বেড়ে ১৭৯ টাকা।

সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে পণ্যের উৎসে মূল্য বৃদ্ধি পাওয়ার কারণেই স্থানীয় বাজারে এই সমন্বয় করতে হয়েছে। তিনি বলেন, “বৈশ্বিক পরিস্থিতির কারণে সারা বিশ্বেই পণ্যের দাম বাড়ছে। আমরা আশা করি, দেশের ভোক্তারা বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনা করে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।”

সরকারের এই সিদ্ধান্তের ফলে বাজারে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি আগের চেয়ে স্বাভাবিক ও স্থিতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

সংগৃহীত ছবি

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host