1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
বাংলাদেশকে ১০ রেল ইঞ্জিন হস্তান্তর করল ভারত - স্বপ্ন প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

বাংলাদেশকে ১০ রেল ইঞ্জিন হস্তান্তর করল ভারত

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৫৮৬ সময় দর্শন

ডিডিএন প্রতিবেদক : প্রতিশ্রুতিমত বাংলাদেশ রেলওয়েকে ১০টি রেল ইঞ্জিন উপহার হিসেবে দিল ভারত। আজ সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টা নাগাদ দর্শনা সীমান্ত দিয়ে এসব রেলইঞ্জিন ভারত থেকে বাংলাদেশ রেলওয়েকে হস্তান্তর করা হয়। এর আগে সোমবার বিকেল ৩টায় উভয় দেশের রেলমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ হস্তান্তর অনুষ্ঠানের যোগ দেন।

এসময় রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ভারতীয় রেলওয়ে আমাদের ১০টি ব্রডগেজ ইঞ্জিন ‘ঈদ উপহার’ হিসেবে আমাদের দিচ্ছে। ইঞ্জিনগুলো হস্তান্তরে ভারতীয় রেলের পক্ষ থেকে বিকেল ৪টায় দর্শনা স্টেশনে এসে বাংলাদেশ রেলওয়ের হাতে ইঞ্জিনগুলো হস্তান্তন করে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন দু দেশের বন্ধুত্বের ইতিহাস তুলে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় বাংলাদেশের পক্ষে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, রেল সচিব, মো. রেজা, ডিজি মো. শামছুজ্জামান, আর ভারতের পক্ষে ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, রেলমন্ত্রীসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host