1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
বড়সড় চমক রেখে পাকিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

বড়সড় চমক রেখে পাকিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১১১ সময় দর্শন

 

অনলাইন ডেস্ক

বড়সড় চমক রেখে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ। দলে নেওয়া হয়েছে ২ নতুন মুখ। ২৬ এপ্রিল সন্ধ্যায় এই স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানে গিয়ে দুটি টেস্ট জয়ের স্মৃতি এখনও তরতাজা। এবার তো খেলা দেশের মাটিতে। তাই জয় ছাড়া ভিন্ন ভাবনা নেই টাইগারদের। নির্বাচকরা তাই শক্তিশালী স্কোয়াডই বেছে নিয়েছেন মিরপুর টেস্টের জন্য।

বাংলাদেশ টেস্ট দলে প্রথমবার ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম। সীমিত ওভারের দলে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেললেও এবারই প্রথম তিনি ডাক পেলেন লাল বলের জাতীয় দলে। এদিকে প্রথমবার ডাক পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দেওয়া অমিত হাসান। ২৩ বছর বয়সী এই ব্যাটারের প্রথম শ্রেণির ক্রিকেটে গড় ৪৯। বিসিএল-এনসিএলে করেছেন নজরকাড়া পারফরম্যান্স। ২০১৯ সালে অভিষেকের পর এখন পর্যন্ত খেলেছেন ৮২ ম্যাচ। বাংলাদেশের টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার হাসান মাহমুদ। নেই হাসান মুরাদও। তবে ফিরেছেন স্পিনার নাঈম হাসান। এছাড়া তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকেও ফেরানো হয়েছে। ২০২৫ সালে দুজনের কেউই কোনো টেস্ট খেলেননি।

আগামী ৩ মে পাকিস্তান জাতীয় দল বাংলাদেশে পা রাখবে। প্রথম টেস্ট শুরু হবে ৮ মে, মিরপুরে। দ্বিতীয় ম্যাচ হবে সিলেটে, যা শুরু হবে ১৬ মে। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। এরপর জুনে বাংলাদেশ সফরে এসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো মাঠে গড়াবে ৯, ১১ ও ১৪ জুন। প্রতিটি ম্যাচ হবে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

একনজরে দুই দলের স্কোয়াড

বাংলাদেশ (শুধু ঢাকা টেস্টের জন্য) : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম ও অমিত হাসান।

পাকিস্তান : শান মাসুদ (অধিনায়ক), আব্দুল্লাহ ফজল, এমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম উল হক, খুররম শাহজাদ, মোহাম্মদ আবাস, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ গাজী ঘরি, নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আঘা, সাউদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host