1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন আজ - স্বপ্ন প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন আজ

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৪০ সময় দর্শন

আজ ২৮ সেপ্টেম্বর, দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা,দেশরত্ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম শুভ জন্মদিন । গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি। গত কয়েক বছর ধরে তিনি এইদিনে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও এবার করোনা মহামারি পরিস্থিতির কারণে দেশেই আছেন। প্রধানমন্ত্রী তাঁর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে শনিবার ২৬ সেপ্টেম্বর অন্যান্য বিশ্বনেতাদের অংশগ্রহনে ইউএনজিএ’র সাধারণ বিতর্কে প্রতি বছরের মত আগের রেকর্ডকৃত বাংলায় ভাষণ দেন।

 

করোনা আতঙ্কের আবহেই তাঁর জন্মদিন উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে সিরাজগন্জের সলঙ্গা থানা আওয়ামী লীগ, সামাজিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করবেন। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী এবং দেশের সর্বস্তরের মানুষ এ দিন বঙ্গবন্ধু কন্যা ও দেশের প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাবেন। তাই দিনটি উপলক্ষে সারাদেশের ন্যায় সিরাজগন্জের সলঙ্গায় সব মসজিদে দোয়া এবং মন্দির ও উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host