1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
ফুলবাড়ীতে বিজিবি'র অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য আটক - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

ফুলবাড়ীতে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য আটক

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২৫ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) পৃথক চারটি মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ৬ লাখ ৩৪ হাজার ৭৫০ টাকা মূল্যের ভারতীয় ইস্কফ সিরাপ,

নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে। সোমবার (২৪ আগস্ট) সকালে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ ও ২৪ আগস্ট ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প,

বড়গ্রাম, দাইনুর ও রসুলপুর বিওপি কর্তৃক পৃথক চারটি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করা হয়। অভিযনে ভারত-বাংলাদেশের সীমান্দ্রবর্তীও বাংলাদেশ অভ্যস্ত্রর থেকে ৯৫৩ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ, ৩৫-৩ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ এবং ২ হাজার ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ও বহনকারী ব্যক্তিরা পালিয়ে যায়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদক ও চোরাচালানি পণ্যের মোট সিজার মূল্য ৬ লাখ ৩৪ হাজার ৭৫০ টাকা। ফুলবাড়ী ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমাস্ত্র এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশিস্নষ্টদের বিরম্নদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বিজিবি সর্বোচচ পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

ইমাম রেজা

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host