1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি এস.এম. নুরুজ্জামান - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি এস.এম. নুরুজ্জামান

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২০০ সময় দর্শন

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ থানা অফিসার ইন চার্জ (ওসি) নির্বাচিত হলেন মধুখালী থানার ওসি এস.এম. নুরুজ্জামান। সোমবার (২৫শে নভেম্বর) ফরিদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষণা করা হয় ।  এসময় ওসি এস এম নুরুজ্জামানের হাতে ফরিদপুরের পুলিশ সুপার জনাব আ: জলিল পিপিএম সম্মননা ক্রেস্ট তুলে দেন।

জানা যায়, জেলার মধুখালি থানা অফিসার ইনচার্জ এস.এম. নুরুজ্জামান এর পেশাদারিত্ব এবং সার্বিক বিষয়ের উপর বিবেচনা করে তাকে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়। সামগ্রিক কর্মতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার অনন্য অবদান হিসেবে এ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়।

এক প্রতিক্রিয়ায় মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম .নুরুজ্জামান  বলেন, এ অর্জন শুধু আমার একার নয়; এ অর্জন আমাদের থানার সকল ফোর্সের সম্মিলিত প্রচেষ্টার ফল। এ অর্জন আমাদের সামনের দিকে আগানোর পথে আরও বেশি অনুপ্রেরণা যোগাবে।

এফএনএস

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host