1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
প্রধান শিক্ষকের কক্ষে তালা দিলো বিএনপি নেতার ছেলে - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

প্রধান শিক্ষকের কক্ষে তালা দিলো বিএনপি নেতার ছেলে

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ১০৮ সময় দর্শন

মঙ্গলবার সকালে লক্ষীপুর ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল আজিজের ছেলে আরিফ স্কুলে যায়। স্কুলে গিয়ে তাকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়ার জন্য শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করে।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এসএসসির টেস্ট পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য হওয়ায় স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের কক্ষে তালা দিয়েছে বিএনপি নেতার ছেলে। মঙ্গলবার দুপুরে উপজেলার লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণির শিক্ষার্থী আরিফ এমন কাণ্ড ঘটায়।বিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে লক্ষীপুর ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল আজিজের ছেলে আরিফ স্কুলে যায়। স্কুলে গিয়ে তাকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়ার জন্য শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করে। এসময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ ওই শিক্ষার্থীর কাছে জানতে চান সে কতগুলো বিষয়ে ফেল করেছে। জবাবে আরিফ সাত বিষয়ে ফেল করেছে বলে জানায়। পাশাপাশি সে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করে এবং তাকে পরীক্ষার অংশ নেয়ার সুযোগ না দেয়ায় প্রধান শিক্ষকের কক্ষ তালাবদ্ধ করে দেয়।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ বলেন, দশম শ্রেণির শিক্ষার্থী আরিফ টেস্ট পরীক্ষায় সাত বিষয়ে ফেল করায় তাকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়া হয়নি। এজন্য সে আজ স্কুলে এসে অসদাচরণ করে প্রধান শিক্ষকের কক্ষ তালাবদ্ধ করে দেয়।

শিক্ষার্থী আরিফের বাবা লক্ষীপুর ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল আজিজ বলেন, আমি এ বিষয়ে জানি না। আমার ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে এখনও জানি না। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host