1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
পুলিশের ১৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

পুলিশের ১৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৪৩ সময় দর্শন

বাংলাদেশ পুলিশের তিন অতিরিক্ত মহাপরিদর্শকসহ ১৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

বদলিকৃত তিন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের মধ্যে সিআইডি প্রধান মো. মতিউর রহমান শেখকে পুলিশ সদর দপ্তরে, রাজশাহী সারদার প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) মো. মাসুদুর রহমান ভূঁঞাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পুলিশ অধিদপ্তরে (টি আর পদে) ও এন্টি টেরোরিজম ইউনিট প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) খোন্দকার রফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) বদলি করা হয়েছে।

এ ছাড়া একই প্রজ্ঞাপনে ৭ ডিআইজি ও ৮ পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

সূত্র: বাসস

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host