1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
পুলিশের সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ পেতে কারো সঙ্গে আর্থিক অনিয়মে না জড়ানোর আহ্বান পুলিশ সদর দফতরের - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

পুলিশের সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ পেতে কারো সঙ্গে আর্থিক অনিয়মে না জড়ানোর আহ্বান পুলিশ সদর দফতরের

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ সময় দর্শন

বাংলাদেশ পুলিশে চলমান সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ প্রক্রিয়ায় কারো সঙ্গে আর্থিক অনিয়মে না জড়ানোর আহ্বান জানিয়েছে পুলিশ সদর দফতর।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ চলছে। এ নিয়োগ প্রক্রিয়ায় শুধুমাত্র মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হচ্ছে। সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ পেতে কারো প্রলোভনে পড়ে কোন ধরনের আর্থিক লেনদেন বা অন্য কোন অনিয়মে জড়িয়ে প্রতারিত না হতে সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

কেউ আর্থিক লেনদেনের বিনিময়ে নিয়োগের প্রতিশ্রুতি দিলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের প্রতারকদের সন্ধান পেলে নিকটস্থ থানায় বা পুলিশ সুপারের অফিসে জানানোর জন্য বিজ্ঞপ্তিতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বাসস

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host