1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
পুলিশের শতাধিক সাব-ইন্সপেক্টরকে পদোন্নতি - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

পুলিশের শতাধিক সাব-ইন্সপেক্টরকে পদোন্নতি

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২৭৭ সময় দর্শন

বাংলাদেশ পুলিশে কর্মরত শতাধিক সাব ইন্সপেক্টরকে ইন্সপেক্টর পদে পদোন্নতি  প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সের রিক্রুটমেন্ট এন্ড ক্যারিয়ার প্লানিং-২ থেকে এ বিষয়ে  প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পুলিশের আইজিপি বাহারুল আলম প্রজ্ঞাপনে  স্বাক্ষর করেন।

পৃথক তিনটি প্রজ্ঞাপনে সাব ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) ৬০ জন,  সাব ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে স্থানাপন্ন ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) ৪৫ জন এবং ট্রাফিক বিভাগে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট পদে কর্মরত ৫ জন পুলিশ সার্জেন্টকে স্থানাপন্ন ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদে পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতি প্রাপ্তদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কার্যার্থে এআইজি পার্সোনাল ম্যানেজমেন্ট-২ বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টারসকে কপি দেওয়া হয়েছে।

সূত্র: বাসস

 

 

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host