1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
পার্বতীপুর ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

পার্বতীপুর ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৯১ সময় দর্শন
সংগৃহীত ছবি।
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে।  রোববার (১৯ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত এ জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর রেল হেড ডিপোতে পৌঁছায় বলে নিশ্চিত করেছেন ডিপো ইনচার্জ আহসান হাবিব চৌধুরী। এর আগে চুক্তি অনুযায়ী নিয়মিত আমদানির অংশ হিসেবে ৭ এপ্রিল ভারতের নুমালীগড়ে পাম্পিং শুরু হয়ে ১০ এপ্রিল মধ্যরাতে পার্বতীপুর ওয়েল ডিপোতে জ্বালানি তেল গ্রহণের কার্যক্রম শেষ হয়। এতে প্রায় আট হাজার টন ডিজেল পৌঁছায়। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের উদ্যোগে নুমালীগড় থেকে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আমদানি অব্যাহত রয়েছে।  গত ১৭ এপ্রিল থেকে আরও ৫ হাজার টন তেল সরবরাহ শুরু হয়ে ভোররাতে ডিপোতে পৌঁছেছে। চলতি এপ্রিল মাসে মোট ৪৪ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির লক্ষ্য রয়েছে। এর আগে ১১ ও ২৩ মার্চ দুই দফায় ১০ হাজার মেট্রিক টন এবং ১ এপ্রিল আরও সাত হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host