1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
পাবনায় অবৈধ আগ্নেয়াস্ত্র কারখানার সন্ধান, অস্ত্র-গুলিসহ আটক ২ - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

পাবনায় অবৈধ আগ্নেয়াস্ত্র কারখানার সন্ধান, অস্ত্র-গুলিসহ আটক ২

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১০১ সময় দর্শন

মাফিকুল ইসলাম, পাব্বতীপুর,(দিনাজপুর,) প্রতিনিধি:

পাবনার সদর উপজেলায় অবৈধভাবে আগ্নেয়াস্ত্র তৈরি ও মেরামতের একটি কারখানার সন্ধান পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। অভিযানকালে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদ।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের কুমিল্লী গ্রামে অভিযান চালিয়ে আফজাল হোসেন (৬০) ও শেখ মফিজুল ইসলাম (৪০) নামের দুইজনকে আটক করা হয়। তারা যথাক্রমে ওই এলাকার আফতাব উদ্দিনের ছেলে এবং পাবনা পৌরসভার শালগাড়িয়া এলাকার বাসিন্দা।
প্রাথমিক তল্লাশিতে তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে আটক আফজালের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের রূপকথা রোডস্থ বোরহান মার্কেটে তার দোকানে অভিযান চালিয়ে আরও আগ্নেয়াস্ত্র, গুলি এবং অস্ত্র তৈরির ও মেরামতের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
পুলিশ সুপার জানান, অভিযুক্তরা ট্রেড লাইসেন্সে সেলাই মেশিন ও এয়ারগান মেরামতের অনুমতি নিলেও সেই লাইসেন্সের আড়ালে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র তৈরি, মেরামত ও বিক্রির সঙ্গে জড়িত ছিল। জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত অস্ত্র ও যন্ত্রাংশের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তারা।
তিনি আরও জানান, আফজাল হোসেন দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র সংরক্ষণ, মেরামত ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম, ডিএসবির ওসি আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host