1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
পাকিস্তানের ব্যাটিংয়ে ধস নামালেন নাহিদ রানা, নিলেন ৫ উইকেট - স্বপ্ন প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

পাকিস্তানের ব্যাটিংয়ে ধস নামালেন নাহিদ রানা, নিলেন ৫ উইকেট

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১১৫ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

বাংলাদেশের সবচেয়ে গতিময় পেসার মনে করা হয় নাহিদ রানাকে। তার বলের গতি ১৪০, ১৪৫ কিলোমিটারের ওপরেও উঠে যায়। দীর্ঘদিন পর ওয়ানডে ফরম্যাটে ফিরে আসা বাংলাদেশকে এখন আশা দেখাচ্ছেন গতির রাজা নাহিদ রানা।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে কেন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, তা ভালোভাবে দেখিয়ে দিচ্ছেন নাহিদ রানা।

একা নাহিদের তোপ সামলাতেই তাসের ঘরের মত ভেঙে পড়লো পাকিস্তানের টপ অর্ডার। ৭২ রানেই ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা। ৫টি উইকেট একাই নিলেন ডানহাতি গতিময় এই পেসার। নাহিদ রানার ক্যারিয়ারে এটাই প্রথম ফাইফার।

চার ব্যাটারের মধ্যে ২জন অভিষিক্ত মা’জ সাদাকাত ও শামিল হুসাইন। এছাড়া অভিজ্ঞ তিন ব্যাটারকেও ফেরালেন নাহিদ। একজন টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারী সাহিবজাদা ফারহান, একজন টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক সালমান আলি আগা এবং অন্যজন আরও বেশি অভিজ্ঞ, মোহাম্মদ রিজওয়ান।

 

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host