1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
পলাশে প্রবীণ অধিকার সুরক্ষা বিষয়ক ব্যতিক্রমী পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

পলাশে প্রবীণ অধিকার সুরক্ষা বিষয়ক ব্যতিক্রমী পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৫৬ সময় দর্শন

সফিকুল ইসলাম পলাশ(নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর পলাশে প্রবীণদের অধিকার সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রিক-এর আয়োজনে এবং রূপান্তর খুলনার সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ ‘পটগান’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আজ বুধবার (৮ এপ্রিল) বিকালে পলাশ উপজেলা পরিষদ বটতলা চত্বরে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবীণদের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে পটগান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক প্রদর্শন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) রাকীন মাশরুর খান, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-পলাশ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর খন্দকার রিয়াজ হোসাইন, প্রোগ্রাম অফিসার- মোখলেছুর রহমান, সাব-ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মইনুল হক, মনিটরিং ফ্যাসিলিটেটর মেহেদী হাসান ও শারমিন সুলতানা ও বিভিন্ন ইউনিয়নের আন্তঃপ্রজন্ম ক্লাবের সদস্য ও স্থানীয় জনগণ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাদ্যযন্ত্রের তালের সাথে লোকজ সুরের মূর্ছনায় গানের প্রতিটি চরণে ফুটে উঠছে প্রবীণদের অধিকার, মর্যাদা এবং তাদের প্রতি সমাজের দায়িত্বের কথা।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host