1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
পর্ন সাইট চালিয়ে গ্রেপ্তার অভিনেত্রী - স্বপ্ন প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

পর্ন সাইট চালিয়ে গ্রেপ্তার অভিনেত্রী

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৫৪ সময় দর্শন

সুন্দরী মডেল ও অভিনেত্রীদের কাজে লাগিয়ে রমরমিয়ে চলছিল পর্ন র‌্যাকেড। তাদের দিয়ে অশ্লীল ভিডিও বানিয়ে চালানো হচ্ছিলো পর্ন ওয়েবসাইট।

আর এই অভিযোগে গ্রেপ্তার হলেন ভারতীয় অভিনেত্রী গহনা বশিষ্ঠ।

গহনা ‘গান্দি বাত’র অভিনেত্রী হিসেবে বেশ সমাদৃত। যা পরিচালনা করেছিলেন একতা কাপুর। খবর জি নিউজের।

পুলিশ সূত্রে খবর, গহনা বশিষ্ঠ যে পর্ন ওয়েবসাইটটি চালাচ্ছিলেন, তাতে ৮৭টি অশ্লীল ভিডিও আপলোড করেন তিনি। ভিডিও দেখার জন্য যারা ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করতেন তাদের ২ হাজার টাকা করে দিতে হতো।

অবশেষে ৭ ফেব্রুয়ারি অভিযোগের প্রমাণ হাতে পেয়ে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ গ্রেপ্তার করে গহনাকে।আজ রোববার (৭ ফেব্রুয়ারি) আদালতে তোলা হবে গহনাকে।জানা গেছে, বেশকিছু মডেল, অভিনেত্রী এবং প্রযোজনা সংস্থা এই পর্ন র‌্যাকেডের সঙ্গে যুক্ত। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host