1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের অপরাধে দুই শিক্ষক বহিষ্কার - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের অপরাধে দুই শিক্ষক বহিষ্কার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪০ সময় দর্শন

পাবনার চাটমোহরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের অপরাধে দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার সরকারি রাজা চন্দ্র নাথ ও বাবু শম্ভুনাথ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন চাটমোহর সরকারি রাজা চন্দ্র নাথ ও বাবু শম্ভুনাথ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব মো. আব্দুস ছালাম ।

জানা যায়, ওই কেন্দ্রে পরীক্ষা চলাকালে ছাইকোলা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি বিজ্ঞান) মো. আবুল হাসান ও উত্তরসেন গ্রাম হাইস্কুলের সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান) মো. মাসুর রানা তাদের পকেটে মোবাইল ফোন থাকার বিষয়টি অস্বীকার করেন। ঘটনাটি নিয়ে সন্দেহ হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট’র জিজ্ঞাসাবাদে সত্যতা পাওয়ায় মোবাইল দুটি উদ্ধার করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. মমতাজ মহল ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই দুই শিক্ষককে কেন্দ্র হতে দুই বছরের জন্য বহিষ্কার করেন।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host