1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
পঞ্চগড়ে পাবলিক প্রসিকিউটর (পিপি)মির্জা নাজমুল ইসলাম কাজল - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

পঞ্চগড়ে পাবলিক প্রসিকিউটর (পিপি)মির্জা নাজমুল ইসলাম কাজল

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৯৩ সময় দর্শন

 

 

মোছাঃ আছমা আক্তার আখি পঞ্চগড় জেলা প্রতিনিধি,

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর শাখা (জিপি/পিপি), বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ, ঢাকা কর্তৃক প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী মির্জা নাজমুল ইসলাম কাজল কে পাবলিক প্রসিকিউটর(পিপি) হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। আর এই আনন্দে ভাসছে গোটা পঞ্চগড় বাসি।

রাজশাহী বিশ্বিবিদ্যালয় থেকে আইন বিষয়ের ওপর স্নাতকোত্তর করেছেন।
১৯৯৩ সালের ৪ এপ্রিল পঞ্চগড় আদালতের মাধ্যমে আইন পেশায় প্রবেশ করেন।
বেশ সুনামের সাথে দীর্ঘ ৩৪ টি বছর অর্থাৎ( তিন যুগ) কাটিয়েছেন আইন পেশায়।রাজনীতির মাঠে পরিচিত ছিলেন কর্মি বান্ধব নেতা হিসেবে।

সাদামাটা সদা হাস্যজ্জল এই মানুষ টি রাজনৈতিক ময়দানে অগ্রহণী ভুমিকা রেখেছিলেন।ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদি যুবদল পঞ্চগড় জেলা শাখার সভাপতি।
লোভ লালসা ঊর্ধ্বে রেখে নিষ্ঠার সাথে করেছেন দায়িত্ব পালন।

মঙ্গলবার ২১ শে এপ্রিল রাতে আইনজীবী ভবনে বিভিন্ন শ্রেণী পেশা ও বিএনপির নেতাকর্মীরা ফুলেল শুভেচছা জানাচ্ছেন।এক কথায় সবার পদচারণায় মুখরিত ও আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে আইনজীবী ভবনে।

এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host