1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
নিয়ামতপুরে ধান কাটার সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

নিয়ামতপুরে ধান কাটার সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৬৪ সময় দর্শন

মাফিকুল ইসলাম, প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ধান কাটার সময় বজ্রাঘাতে আব্দুর রফিক (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে উপজেলার ১নং হাজিনগর ইউনিয়নের খোর্দোচাম্পা এলাকার সোনাহার গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ১২–১৫ জন শ্রমিকের একটি দল সোনাহার গ্রামের কৃষক দেলোয়ার হোসেনের তিন বিঘা জমির ধান কাটতে আসেন। সারাদিন কাজ শেষে বিকেলে কাটা ধান গুছানোর সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।
আবহাওয়া খারাপ হওয়ায় শ্রমিকরা দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন। তবে আব্দুর রফিক মাঠে আটকা পড়েন। এ সময় বজ্রপাত সরাসরি তার ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে তার মৃত্যু নিশ্চিত করেন।
নিহতের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে বলে জানা গেছে। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host