1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
নাটকীয় জয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে রিয়াল - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

নাটকীয় জয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে রিয়াল

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৩ সময় দর্শন
ভিনিসিয়ুসের জাদুকরী গোলে দুই লেগ মিলিয়ে বেনফিকাকে ৩-১ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা

অনলাইন ডেস্ক

নাটকীয় জয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে উঠেছে রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুসের জাদুকরী গোলে দুই লেগ মিলিয়ে বেনফিকাকে ৩-১ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।

৮ দিন আগে নীল জার্সিতে বর্ণবাদের শিকার হওয়া ভিনিসিয়ুস জুনিয়র আজ নেচেছেন রিয়ালের চিরাচরিত সাদা জার্সিতে। কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই মাঠে নামা রিয়াল ১৪ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল। তবে ২ মিনিট পরেই সমতা ফেরান চুয়ামেনি। শেষ পর্যন্ত ৮০ মিনিটে ভিনির সেই জাদুকরী গোল নিশ্চিত করে রিয়ালের ২-১ জয়। দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে শেষ ষোলোতে পা রাখলো চ্যাম্পিয়নস লিগের সফলতম দলটি। শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি অথবা স্পোর্টিং সিপি। শুক্রবার ড্রতে জানা যাবে, কে হচ্ছে লস ব্লাঙ্কোসদের প্রতিপক্ষ।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host