1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
নরসিংদীর পলাশে মুদি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা - স্বপ্ন প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

নরসিংদীর পলাশে মুদি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ১৪৮ সময় দর্শন

 

সফিকুল ইসলাম পলাশ (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর পলাশে মনি চক্রবর্তী (৪০) নামে এক মুদি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমাবার (৫ জানুয়ারি) রাতে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। নিহত মনি চক্রবর্তী পাশ্ববর্তী শিবপুর উপজেলার উত্তর সাধারচর গ্রামের মদন চক্রবর্তীর ছেলে। তিনি চরসিন্দুর বাজারে মুদি মালামাল বিক্রেতা ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গতকাল রাত ৯ টার দিকে মনি চক্রবর্তী চরসিন্দুর বাজারে তার মুদি দোকান বন্ধ করে সুলতানপুর গ্রামে নিজ বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তার কাধে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার মনি চক্রবর্তীকে মৃত ঘোষণা করে।
পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। হত্যার রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host