1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
নরসিংদীতে অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ নিতে ওয়েব সাইট চালু করেছেন খায়রুল কবির খোকন এম.পি - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

নরসিংদীতে অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ নিতে ওয়েব সাইট চালু করেছেন খায়রুল কবির খোকন এম.পি

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৯ সময় দর্শন

সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার নরসিংদী:

নরসিংদী-১ সদর আসন থেকে নির্বাচিত খায়রুল কবির খোকন এমপি পবিত্র মাহে রমজান উপলক্ষে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন। এছাড়াও বাজারে চলমান অনিয়ম সম্পর্কে অভিযোগ প্রদান করার জন্য তিনি একটি ওয়েবসাইট চালু করেছেন।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ বার্তা প্রদান করেন। তিনি লেখেন, নরসিংদীতে কোনো মাফিয়া বা সিন্ডিকেটের জায়গা নেই। আসন্ন রমজানে যারা কৃত্রিম সংকট তৈরি করে পকেট ভারী করার স্বপ্নে আছেন, সাবধান। তিনি আরও উল্লেখ করেন অসাধু সিন্ডিকেটগুলো যেন কৃত্রিমভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়াতে না পারে, তা নিশ্চিত করতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। ওয়েবসাইট www.khairulkabirkhokon.com এর মাধ্যমে অভিযোগ জমা দেওয়ার পরামর্শ দেন।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host