1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
নন্দীগ্রামে দুই ট্রাকে মুখোমুখি সংঘর্ষে নিহত ১ - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

নন্দীগ্রামে দুই ট্রাকে মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ২২৭ সময় দর্শন

ঘন কুয়াশায় বগুড়ার নন্দীগ্রামে দুই ট্রাকে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। শুক্রবার সকালে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার রণবাঘা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নাটোরের দিক থেকে মাছবাহী ট্রাকের সাথে  অপরদিক থেকে আসা বালুবাহী ট্রাকের রনবাঘা বাসস্ট্যান্ডে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাছবাহী ট্রাকের চালকের সহকারী নিহত হয়। এসময় গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, ঘন কুয়াশাই দুর্ঘটনার মুল কারণ। এখনও নিহতের নাম পরিচয় জানা যায়নি। আমরা চেষ্টা করছি নাম পরিচয় জানার জন্য। মরদেহ থানাতেই আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা  প্রক্রিয়াধীন।

সূত্র: এফএন্এস

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host