1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
দেশের ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার - স্বপ্ন প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

দেশের ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৯৩ সময় দর্শন

রাজশাহী ও খুলনাসহ দেশের ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার। বিসিএস প্রশাসন ক্যাডারের ১১ কর্মকর্তাকে এ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হয়েছে। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়য়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটরা হলেন- রাজশাহী জেলায় কাজী শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলায় মিজ লুৎফুন নাহার, খুলনা জেলায় মিজ হরে জান্নাত, মাদারীপুর জেলায় মিজ মর্জিনা আক্তার, ব্রাহ্মণবাড়িয়া জেলায় মো. আবু সাঈদ, চাঁদপুর জেলায় আহেমদ জিয়াউর রহমান, হবিগঞ্জ জেলায় জি.এম. সরফরাজ, নরসিংদী জেলায় ইসরাত জাহান কেয়া, মেহেরপুর জেলায় মিজ শিল্পী রানী রায়, লালমনিরহাট জেলায় মুহ. রাশেদুল হক প্রধান, বান্দরবান জেলায় মো. সানিউল ফেরদৌস।

এসব কর্মকর্তা বিভিন্ন মন্ত্রণালয়ে উপসচিবের দায়িত্বে ছিলেন। এই ১১ জেলায় কর্মরত ডিসিদের জনপ্রশাসন মন্ত্রণালয় ন্যস্ত করা হয়েছে।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host