1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
দেশে প্রথম করোনা টিকা নেবেন নার্স রুনু - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

দেশে প্রথম করোনা টিকা নেবেন নার্স রুনু

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১
  • ৭১৪ সময় দর্শন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার বেলা সাড়ে ৩টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করবেন। এ সময় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সেই প্রথম পাঁচ জনের ওপর টিকার প্রয়োগ প্রত্যক্ষ করবেন।

দেশে প্রথম চিকিৎসক হিসেবে টিকা পাবেন মেডিসিন কনসালট্যান্ট ডা. আহমেদ লুত্ফর মবিন। এদিন বিভিন্ন ক্যাটাগরিতে সম্মুখসারির কোভিড যোদ্ধাদের (যেমন: নার্স, চিকিৎসক, সহকারী স্বাস্থ্যকর্মী, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ ও সেনাসদস্য এবং সাংবাদিকসহ) মধ্যে থেকে ২৫ জনকে টিকা দেওয়া হবে।

রুনু বেরোনিকা কস্তা কুমুদিনী নার্সিং ইন্সটিটিউট থেকে ডিপ্লোমা নার্সিং কোর্স সম্পন্ন করেন এবং কলেজ অব নার্সিং মহাখালী থেকে বিএসসি ইন নার্সিং কোর্স সম্পন্ন করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স পদে কর্মরত আছেন।

প্রথম ভ্যাকসিন প্রদানকারিণী হিসেবে তার জন্য গর্বিতবোধ করেছেন সারা দেশে কভিড-১৯ পরিস্থিতির ফ্রন্টলাইনার নার্সগণ। তার এই সাহসীকতাকে অভিনন্দন জানিয়েছেন সর্ব স্তরের নার্স নেতৃবৃন্দ।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host