1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
দেশে করোনায় আরো ৩৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৩৩৬ - স্বপ্ন প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

দেশে করোনায় আরো ৩৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৩৩৬

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৩১০ সময় দর্শন

সংবাদ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৭৪৮ জন। এ ছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো দুই হাজার ৩৩৬ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো চার লাখ ৭১ হাজার ৭৩৯ জন।

আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন দুই হাজার ৫৯৩ জন। মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৮৮ হাজার ৩৭৯ জন।

এর আগে গতকাল বুধবার (০২ ডিসেম্বর) দেশে আরো ২ হাজার ১৯৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরো ৩৮ জন।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host