1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেঁতুলিয়ায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেঁতুলিয়ায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২০০ সময় দর্শন

আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।এতে আরও জানানো হয়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা সামান্য সামান্য হ্রাস পেতে পারে।

এছাড়া দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।এতে আরও বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুন্ডে এবং আমবাগানে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেঁতুলিয়ায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৭৫ শতাংশ।আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৯ মিনিটে।

বাসস

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host