1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
দেশের শ্রম খাতকে শক্তিশালী করতে আইএলও’র সহযোগিতা কাম্য : শ্রম উপদেষ্টা - স্বপ্ন প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

দেশের শ্রম খাতকে শক্তিশালী করতে আইএলও’র সহযোগিতা কাম্য : শ্রম উপদেষ্টা

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১৪১ সময় দর্শন

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কর্তৃক আমাদের অংশীদারদের ক্রমাগত সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ এবং বাংলাদেশের শ্রম খাতকে শক্তিশালী করতে তাদের সহযোগিতা একান্ত কাম্য।

আজ শনিবার মুন্সিগঞ্জের ঢালি আম্বার নিবাসে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম শফিকুজ্জামান বলেন, আমরা স্বীকার করি যে অউজ পদ্ধতির কার্যকর বাস্তবায়নে চ্যালেঞ্জগুলো রয়ে গেছে। কিছু মূল চ্যালেঞ্জের মধ্যে রয়েছে অউজ বেনিফিট সম্পর্কে সচেতনতার অভাব, প্রাসঙ্গিক প্রতিষ্ঠানের সীমিত ক্ষমতা এবং অউজ এর জন্য একটি মানসম্মত পদ্ধতির অভাব।
তিনি বলেন, এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে সরকার, শ্রমিকপক্ষ, মালিকপক্ষ এবং উন্নয়ন অংশীদারসহ সকল স্টেকহোল্ডারের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

এ সময় শ্রম অধিদপ্তরের মহাপরিচালক ফাহমিদা আখতার এনডিসি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর মোঃ ইমরুল মহসিনসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host