1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার - স্বপ্ন প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১১১ সময় দর্শন

মাফিকুল ইসলাম
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের হাকিমপুরে সাপ্তাহিক ছুটির দিনে নিজ কার্যালয়ে ডেকে নিয়ে এক নারীকে (২৬) ধর্ষণের অভিযোগ উঠেছে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে। ঘটনার শিকার নারী হাকিমপুরের বাসিন্দা ও দুই সন্তানের মা, পেশায় গরুর খামারি।

ভুক্তভোগী নারী শুক্রবার রাতে হাকিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে রাত আটটার দিকে হাকিমপুর পৌর শহরের হিলি বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত কর্মকর্তার সঙ্গে ওই নারীর পূর্বপরিচয় ছিল। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি ফোনে ডেকে অফিসে আনার পর নিজের কক্ষের দরজা বন্ধ করে নারীকে ধর্ষণ করেন।

হাকিমপুর থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। গ্রেপ্তার অভিযুক্তকে শনিবার দুপুরে দিনাজপুর আদালতে হাজির করা হবে। পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host