1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
দিনাজপুরের ফুলবাড়ীতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

দিনাজপুরের ফুলবাড়ীতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ১৪৭ সময় দর্শন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :

সারাদেশের ন্যায় শৈত্যপ্রবাহে কাঁপছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা। এই শৈত্যপ্রবাহের সময় আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, দিনাজপুরের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
গত ক’দিন থেকে ফুলবাড়ীতে সূর্যের আলো দেখা যায় নাই বা কিছু সময়ের জন্য একটু সূর্যের আলো দেখা গেলেও রোদের প্রখরতা ছিল না। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া শুষ্ক রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে, উত্তরের মৌসুমী বায়ুর কারণে আগামী কিছুদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দিনাজপুর জেলাসহ ফুলবাড়ীতে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। লক্ষ্য করে দেখা গেছে দিনের বেলাতেও যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে তাতে সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যহত হচ্ছে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে উপজেলায় শীতের অনুভূতি অব্যাহত থাকায় খেটে খাওয়া ও দিনমজুর মানুষের দৈনন্দিন জীবনের স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host