1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
তৃষা বিজয়ের বাড়িতে জোরালো হচ্ছে সম্পর্কের গুঞ্জন - স্বপ্ন প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

তৃষা বিজয়ের বাড়িতে জোরালো হচ্ছে সম্পর্কের গুঞ্জন

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৯৭ সময় দর্শন
তৃষা কৃষ্ণন ও থালাপতি বিজয়। ছবি: ইন্সটাগ্রাম

 

বিনোদন ডেস্ক

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ভোট গণনার উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনায় তৃষা কৃষ্ণন ও থালাপতি বিজয়। চেন্নাইয়ে বিজয়ের বাড়ির সামনে তৃষাকে দেখা যাওয়ার পর থেকেই ফের জোরালো হয়েছে তাঁদের প্রেমের সম্পর্কের গুঞ্জন।

সোমবার দুপুরে চেন্নাইয়ে বিজয়ের বাসভবনের বাইরে তৃষার উপস্থিতি নজর কাড়ে। ঠিক সেই সময়েই ভোট গণনায় এগিয়ে ছিল বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম, যা রাজ্যের রাজনৈতিক অঙ্গনেও আলোচনার কেন্দ্রে।

সূত্রের খবর, নিজের ৪৩তম জন্মদিন উপলক্ষে ভোরে তিরুপতি মন্দিরে পূজা দিয়ে চেন্নাই ফেরেন তৃষা। এরপর সাদা গাড়িতে করে সরাসরি বিজয়ের বাড়িতে পৌঁছান তিনি। ক্যামেরার সামনে হাসিমুখে ধরা দিলেও দ্রুত বাড়ির ভেতরে ঢুকে পড়েন এই অভিনেত্রী।

লিও ছবিতে একসঙ্গে কাজ করার পর থেকেই তৃষা-বিজয়ের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। পরবর্তীতে বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যায়। সম্প্রতি স্ত্রীর সঙ্গে বিজয়ের বিবাহবিচ্ছেদের খবর ছড়ানোর পর তৃষা-বিজয়ের প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়।

অন্যদিকে, প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই ভালো ফলের দিকে এগোচ্ছে বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম। ফলে একদিকে রাজনৈতিক উত্তাপ, অন্যদিকে ব্যক্তিগত সম্পর্কের জল্পনা—সব মিলিয়ে এখন তামিলনাড়ুর বিনোদন ও রাজনীতি দুই অঙ্গনেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিজয় ও তৃষা।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host