1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
ঢাকাই সিনেমার দুই মাল্কা বানু - স্বপ্ন প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

ঢাকাই সিনেমার দুই মাল্কা বানু

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩৯ সময় দর্শন

অনলাইন ডেস্কঃ মালকা বানু ও মনু মিয়ার প্রেমের উপাখ্যানে কোনো ট্র্যাজিক পরিণতি বা তোলপাড় করা হৃদয়াবেগ নেই। তবু চট্টগ্রামের এই কাহিনি নিয়ে রচিত হয়েছে লোকগান, পালা, পুঁথি, এমনকি চলচ্চিত্রও। ১৯৭৪ সালের ১৫ নভেম্বর মুক্তি পায় ফয়েজ চৌধুরী পরিচালিত শাবানা ও জাভেদ অভিনীত সাদা-কালো চলচ্চিত্র ‘মাল্কা বানু’। সুপারহিট এই চলচ্চিত্রের পুনর্র্নির্মা

হয় ১৯৯১ সালে। চলচ্চিত্রের নাম ছিল ‘রঙ্গীন মাল্কা বানু’।

 কামরুজ্জামান পরিচালিত এই চলচ্চিত্রের নামভূমিকায় অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন ও চম্পা। এই চলচ্চিত্রও হয়েছিল ব্যবসাসফল। কে ছিলেন এই মাল্কা বানু ও মনু মিয়া? এমন সাদামাটা প্রেমকাহিনি কেনইবা যুগ যুগ ধরে এখনো মানুষের মুখে মুখে ফিরছে। 

গবেষক শামসুল আরেফীনের মতে, মনু মিয়া মাল্কা বানুর কাহিনি টিকে থাকার পেছনে রয়েছে এ ঘটনাকে উপজীব্য করে রচিত গীত ও পালা। চট্টগ্রামে যুগ যুগ ধরে বিয়ের অনুষ্ঠানে নারীরা মাল্কার গীত গেয়ে শোনান। এ নিয়ে মানুষের আগ্রহ জাগে মাল্কা বানু ও মনু মিয়ার প্রেমকাহিনি নিয়ে। মনু মিয়া কেবলই লোককাহিনির চরিত্র ছিল না। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শোলকাটা গ্রামে এখনো তাঁর নির্মিত মসজিদ রয়েছে। আর মাল্কা বানুর স্মৃতিচিহ্ন রয়েছে চট্টগ্রামের বাঁশখালীর সরল ইউনিয়নে। এখানে রয়েছে মাল্কা বানুর মসজিদ ও দিঘি। প্রচলিত নানা কাহিনি ঘেঁটে জানা যাচ্ছে, মাল্কা বানু ছিলেন মনু মিয়ার দ্বিতীয় স্ত্রী। তাঁর প্রথম স্ত্রী খোরসা বানুর কোনো সন্তান ছিল না। বালিকা মাল্কা ফিরিয়ে দিয়েছিলেন মনু মিয়াকে-নদীতে নৌকায় চড়ে শ্বশুরবাড়ি যাবেন না বলে। মনু মিয়া সিদ্ধান্ত নিলেন, প্রমত্তা শঙ্খে বাঁধ দিয়ে তিনি বালিকা মাল্কার মন রাখবেন। যে কথা সেই কাজ। শঙ্খে বাঁধ দিয়ে মনু মিয়া তাঁর বালিকা বধূকে নিয়ে গেলেন শঙ্খের অপর পারে আনোয়ারায়। 

এর আগে অনুষ্ঠিত হলো এক জাঁকজমকপূর্ণ বিয়ে। হীরে, জহরত, মণিমুক্তা দিয়ে সাজানো হলো মাল্কা বানুকে। রচিত হলো বহু গান ও পালা। এর মধ্যে ‘মাল্কা বানুর দেশে রে, বিয়ার বাইদ্য আল্লা বাজে রে’ গানটি এখনো লোকের মুখে মুখে ফেরে। তবে মাল্কা ও মনু মিয়ার দাম্পত্য সুখের হয়নি। সে ঘরেও জন্মায়নি কোনো সন্তান। জমিদার মনু মিয়ার মৃত্যুর পর মাল্কা বানু বাবার বাড়িতে চলে আসেন।  সেখানেই থাকেন আমৃত্যু। চট্টগ্রামের সেই মাল্কা বানু আর মনু মিয়ার বাস্তব জীবনে যাই ঘটুক না কেন তাদের প্রেমকাহিনি এখনো মিথ হয়ে আছে।

 

 

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host