1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
ট্রাইব্যুনালে দুর্নীতির অভিযোগের পর এবার শেখ হাসিনার ফাঁসির রায় দেওয়া বিচারকের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের দাবি - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

ট্রাইব্যুনালে দুর্নীতির অভিযোগের পর এবার শেখ হাসিনার ফাঁসির রায় দেওয়া বিচারকের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের দাবি

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৮২ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন রিপোর্ট
ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের তথাকথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, প্রসিকিউটরসহ বিভিন্ন স্তরের কর্মকর্তার বিরুদ্ধে শত শত কোটি টাকার আর্থিক অনিয়ম, দুর্নীতির বিভিন্ন অভিযোগ এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের দালিলিক প্রমাণ ফাঁসের পর এবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের দাবি করা হয়েছে। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

গতকাল করা জিডিতে উল্লেখ করা হয়, গত ১৮ই মার্চ তার ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অজ্ঞাত ব্যক্তিরা হ্যাক করে। এতে অ্যাকাউন্টগুলো ব্যবহার করে অপকর্ম সংঘটনের আশঙ্কা রয়েছে।

এদিকে এমন হ্যাকিংয়ের ঘটনা ফাঁস হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে চলছে নানারকম জল্পনা-কল্পনা। কেউ কেউ দাবি করেছেন, ফেসবুক-হোয়াটসঅ্যাপের কথোপকথন এবং বিভিন্ন তথ্য আদান-প্রদানের প্রমাণ লুকাতে এমন ‘নাটক’ করা হচ্ছে।

কারো কারো দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় ‘ফাঁসির রায়’ দেওয়ায় এমন ঘটনা ঘটানো হয়েছে।

এদিকে, এ ঘটনার পর বিষয়টি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি আবেদনপত্রের অনুলিপি জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনারের কাছেও পাঠানো হয়েছে।

আদালত সূত্র জানায়, গত ১৭ই মার্চ বিচারপতির ব্যবহৃত মোবাইল ফোনে ত্রুটি দেখা দিলেও তখন তিনি বিষয়টির গুরুত্ব বুঝতে পারেননি। পরে বুঝে ওঠার আগেই তার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়।

 

কিন্তু পরবর্তী কয়েকদিন তিনি এ নিয়ে কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারস্থ হননি- এ নিয়ে উঠেছে প্রশ্ন। বিশেষ করে শীর্ষ একজন বিচারপতি কি আদৌ এতটা অসতর্ক, দেখা দিয়েছে সন্দেহ।

 

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার পরে ২২শে মার্চ বিষয়টি আইসিটি প্রসিকিউটর ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহাকে অবহিত করেন।

পরে ডিভাইসটি থেকে দূরবর্তী নিয়ন্ত্রণের অ্যাপ অপসারণ করে মোবাইল ফোনটি আংশিকভাবে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে বলে দাবি করা হয়েছে।

তানভীর হাসান জোহা জানান, প্রতারণামূলক লিংকে প্রবেশ বা অননুমোদিত অ্যাপ্লিকেশন ডাউনলোডের কারণেই এ ধরনের হ্যাকিংয়ের ঘটনা ঘটে থাকতে পারে।

তবে এখনো পর্যন্ত বিচারপতির ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে পুনরুদ্ধার করা সম্ভব হয়নি।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host