1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
টেকনাফ সদরের মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন সৈকতে ভেসে এসেছে, এক তরুণ ও এক তরুণীর মরদেহ - স্বপ্ন প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

টেকনাফ সদরের মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন সৈকতে ভেসে এসেছে, এক তরুণ ও এক তরুণীর মরদেহ

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৩ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

টেকনাফ সদরের মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন সৈকতে এক তরুণ ও এক তরুণীর মরদেহ ভেসে এসেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উত্তর লম্বরী ও মিটাপানির ছড়া নৌঘাট এলাকায় অজ্ঞাত পরিচয়ের মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা সকালে সৈকতের তীরে মরদেহ দুটি ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) আব্দুস সালামকে ঘটনাস্থলে পাঠানো হয়। সেখান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত দুজনের পরিচয় শনাক্ত ও ঘটনার কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া তরুণীর শরীরে কোনো পোশাক ছিল না। তরুণের পরনে ছিল লম্বা প্যান্ট ও জ্যাকেট। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host