1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
ঝিনাইদহের কালীগঞ্জ থানার সামনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

ঝিনাইদহের কালীগঞ্জ থানার সামনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৭ সময় দর্শন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ থানার সামনে ধানের শীষের পরাজিত প্রার্থী রাশেদ খাঁনের দলীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা চলাকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলোচনা সভা চলাকালে হঠাৎ দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষে জড়িত কিছু ব্যক্তি পুলিশের ওপরও চড়াও হয়। এতে তিন পুলিশ সদস্যসহ মোট ১০ জন আহত হন। আহত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন থানার এএসআই জাহিদ হোসেন, কনস্টেবল পিকলু ও সেলিম। আহত অন্যদের নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক নেতা লুৎফুর রহমান লেন্টু জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনে পরাজিত বিএনপি প্রার্থী রাশেদ খাঁনের নেতৃত্বে দলীয় কার্যালয়ে একটি আলোচনা সভা চলছিল। এ সময় মহারাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খুরশিদ আলম তার সমর্থকদের নিয়ে কার্যালয়ের বাইরে অবস্থান নেন। পরে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, থানায় অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করছিলেন। এ সময় থানার সামনেই বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়, এতে তিন পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host