1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
জুয়া খেলার সময় মেম্বারসহ ১০ জন আটক - স্বপ্ন প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

জুয়া খেলার সময় মেম্বারসহ ১০ জন আটক

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৭১২ সময় দর্শন

অনলাইন ডেস্ক: দিনাজপুর ফুলবাড়ীতে জুয়া খেলার সময় উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার মো. পাতিহারসহ (৪৫) ১০ জনকে আটক করেছে পুলিশ। রোববার রাত ৩টার দিকে পুলিশ তাদের আটক করে।

অটক অন্যরা হলেন- খয়েরবাড়ী (ফকিরপাড়া) গ্রামের মকবুল হোসেনের ছেলে মতিয়ার রহমান(৪২), দৌলতপুর মধ্যমপাড়া গ্রামের আকু আকন্দের পুত্র আবু মিয়া(৬০), খয়েরবাড়ী গ্রামের মোসলেমের ছেলে মো. মিজানুর রহমান(৪৭), দৌলতপুর হড়হড়িয়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. মহব্বত আলী(৩৫), মৃত তছলিম উদ্দিনের ছেলে মো. জুয়েল হোসেন(৩৫), মৃত. মছির উদ্দিন মন্ডলের ছেলে মহাসিন আলী(৫৫), মৃত. আব্দুল কুদ্দুসের ছেলে মো. আজিজুল হক(৪৫), মৃত. আব্দুল কুদ্দুসের ছেলে মো. উজ্জ্বল হোসেন(৪৫) ও খয়েরবাড়ী বাজার এলাকার গোপাল দাসের ছেলে দিলীপ দাস (৬৫)।

ফুলবাড়ী থানার ওসি মো. ফখরুল ইসলাম জানান, রাত ৩টার দিকে এসআই রওশন, এসআই দেবিকান্ত, এসআই আলালসহ পুলিশের একটি দল খয়েরবাড়ী বাজারের মহব্বত আলীর গোডাউনে জুয়া খেলার সময় ১০ জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

 

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host