1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
জুলাই বিপ্লবের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার শুরু - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

জুলাই বিপ্লবের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার শুরু

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৩৯ সময় দর্শন

রাজধানীর চানখারপুলে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় শিক্ষার্থীসহ ৬ জনকে হত্যার বিচার শুরু হয়েছে।

রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করার মধ্যে দিয়ে বিচার শুরু হয়।

এর আগে সকালে জুলাই হত্যার অন্য আসামি পুলিশ সদস্য আরশাদ, সুজন, ইমন, নাসিরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

জানা গেছে, রাজধানীর চানখারপুল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে হত্যাকাণ্ড চালানো হয়। এতে শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক এবং মানিক মিয়া শাহরিক নিহত হন।

 

সূত্র: আমার দেশ

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host