1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
জামিন ছাড়াই হত্যা মামলার ৩ আসামিকে মুক্তি, ময়মনসিংহের ডেপুটি জেলার বরখাস্ত - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

জামিন ছাড়াই হত্যা মামলার ৩ আসামিকে মুক্তি, ময়মনসিংহের ডেপুটি জেলার বরখাস্ত

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ৭৭ সময় দর্শন
ময়মনসিংহ কারাগার

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে ‘ভুলবশত’ হত্যা মামলার তিন আসামিকে মুক্তি দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারাগারের এক ডেপুটি জেলারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কারা অধিদফতর।

মুক্তি পাওয়া আসামিরা হলেন আনিস মিয়া, রাশেদুল ও মো. জাকিরুল। তারা তারাকান্দা উপজেলার একটি হত্যা মামলার আসামি ছিলেন। কারাগার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকালে জামিন ছাড়াই ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান ওই তিন আসামি। তবে বিষয়টি বৃহস্পতিবার জানাজানি হয়।

এ ঘটনায় প্রাথমিকভাবে দায়ী হিসেবে ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা বিভাগ-২-এর ডিআইজি প্রিজন্স টিপু সুলতানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ময়মনসিংহের সিনিয়র জেল সুপার আমিনুল ইসলাম বলেন, ‌‘কারাগারের এক কর্মকর্তা ভুলবশত আসামিদের মুক্তি দিয়েছেন। এটি অনিচ্ছাকৃতভাবে ঘটেছে।’

ময়মনসিংহ বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, প্রোডাকশন ওয়ারেন্টকে (হাজিরা পরোয়ানা) ভুল করে জামিননামা ভেবে তিন আসামিকে মুক্তি দেওয়া হয়। ডেপুটি জেলার অসতর্ক অবস্থায় এ ভুল করেছেন বলে জানিয়েছেন। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্তে যে বা যেসব কর্মকর্তা জড়িত থাকার প্রমাণ মিলবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host