1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
জামালপুরে স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াবাসহ গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

জামালপুরে স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াবাসহ গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৮৫ সময় দর্শন

জামালপুরের বকশীগঞ্জে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। মাদকসহ হাতেনাতে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পরপরই সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

জেলা স্বেচ্ছাসেবক দল জানিয়েছে, মাদকের বিষয়ে কোনো প্রকার ছাড় না দেওয়ার কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবেই এই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার (১১ এপ্রিল) জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বহিষ্কৃত নেতার নাম মো. নাজমুল হাসান। তিনি বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমিন আকন্দ কাওসার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গতকাল শুক্রবার (১০ এপ্রিল) রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) গোপন সংবাদের ভিত্তিতে মেরুরচর ইউনিয়নের মাইছেনির চর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় নাজমুল হাসানের বাসার সামনে থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আজ আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনার জেরে আজ শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মেরুরচর ইউনিয়ন শাখার সভাপতি মো. সোরহাব আলী ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নাজমুল হাসানকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নাজমুল হাসানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনবিরোধী কার্যকলাপ এবং মাদক কারবারি কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৭ নম্বর মেরুরচর ইউনিয়ন শাখার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের গঠনতন্ত্র অনুযায়ী তাকে দলের সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো। ভবিষ্যতে তিনি দলের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না এবং দলীয় পরিচয় ব্যবহার করতে পারবেন না।

এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমিন আকন্দ কাওসার বলেন, নাজমুল হাসান মাদকের সঙ্গে জড়িয়ে দলের গঠনতন্ত্র ভঙ্গ করেছেন, তাই তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের কড়া নির্দেশ রয়েছে যে, মাদক কারবারির কর্মকাণ্ডে জড়িত কোনো ব্যক্তি দলে থাকতে পারবে না।’

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host