1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তিন জেলায় সড়ক অবরোধ, ককটেল নিক্ষেপ ও ১৪৪ ধারা - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তিন জেলায় সড়ক অবরোধ, ককটেল নিক্ষেপ ও ১৪৪ ধারা

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৭৪ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

বিএনপির ছাত্র সংগঠন- ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে নোয়াখালী, কক্সবাজার ও রাঙামাটি। ‘পকেট কমিটি’ ও ‘ত্যাগী নেতাদের মূল্যায়ণ না করার’ অভিযোগে সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে বিভিন্ন এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙামাটিতে জারি করা হয়েছে ১৪৪ ধারা।

৪ঠা মে, সোমবার দুপুরে নোয়াখালী জেলা শহর মাইজদীর টাউন হল মোড় ও প্রেসক্লাব এলাকায় পদবঞ্চিত নেতা-কর্মীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ চলাকালে হঠাৎ কয়েকটি ককটেল বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইটের আঘাতে কয়েকজন পথচারী আহত হওয়ার খবরও পাওয়া গেছে।

বিক্ষুব্ধ নেতারা অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম ও জেল-জুলুম সহ্য করলেও নতুন কমিটিতে তাদের ঠাঁই হয়নি। প্রতিবাদে নবগঠিত কমিটির ১০ জন নেতা সংবাদ সম্মেলন করে একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তারা অবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন।

কক্সবাজারেও পরিস্থিতি থমথমে। সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের অনুসারী হওয়ায় অনেক ত্যাগী নেতাকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

৩রা মে, রোববার সন্ধ্যায় শহরের শহীদ সরণি মোড়ে টায়ার জ্বালিয়ে ‘সিলং-এর কমিটি–মানি না মনবো না’ বলে স্লোগান দিয়ে সড়ক অবরোধ করেন পদবঞ্চিতরা।

সবচেয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে পাহাড়ী জেলা রাঙামাটিতে।

২রা মে, শনিবার মধ্যরাতে ঘোষিত কমিটিকে কেন্দ্র করে ৪ঠা মে, সোমবার দুপুরে ‘চাঁদা লাগলে চাঁদা নে, নতুন করে কমিটি দে’ বলে স্লোগানে স্লোগানে সভাপতি গ্রুপ ও পদবঞ্চিত গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

শহরের বনরূপা ও কাঁঠালতলী এলাকা রণক্ষেত্রে পরিণত হলে জেলা প্রশাসন শান্তি-শৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে। বর্তমানে সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host